আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৫২
তিনি বলেনঃ আমি হুনায়নীকে এরূপ বলতে শুনেছি যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বন্দোবস্তু সস্পর্কিত ফরমানটি কয়েকরার পাঠ করেছি। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আমার নিকট কয়েক ব্যক্তি হুসায়ন ইবন মুহাম্মদ (রাঃ) এর হাদীছটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ আবূ ওয়ায়স আমাকে বলেছেন যে, আমার নিকট কাছীর ইবন আবদিল্লাহ (রাঃ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা হতে হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ইবন হারিছ মুযানীকে কিবলিয়ার উঁচু এবং নীচু খনিটি বন্দোবস্ত দেন। ইবন নযর বলেনঃ জুরস এবং যাত-ই-নুসুবের যমীন এবং পবিত্র পাহাড়ের চাষাবাদযোগ্য যমীনও তাঁকে প্রদান করেন। বিলাল ইবন হারিছ কোন মুসলিমকে (এর থেকে) কোন হক প্রদান করতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরূপ ফরমানও লিখে দেনঃ এটি ঐ ফরমান, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বিলাল ইবন হারিছ মুযানীকে প্রদান করছেন যে, কিবলিয়ার উঁচু এবং নীচু খনি, তার পার্শ্ববর্তী চাষাবাদযোগ্য যমীন তাঁকে বন্দোবস্ত দেওয়া হলো। এতে আর কোন মুসলিমের হক রইলো না। আবূ উওয়ায়স বলেনঃ আমার নিকট ছাওর ইবন যায়দ-ইকরামা হতে, তিনি ইবন আব্বাস (রাঃ) হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। ইবন নযর এটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে, উক্ত ফরমানটি উবায়্যা ইবন কা’ব লিখেছিলেন।