দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৭৫
তিনি বলেনঃ মিকদাদ (রাঃ) প্রকৃতির ডাকে ’নাকীয়ে খাবখাবা’ নামক স্থানে গমন করেন। হঠাৎ তিনি দেখতে পান যে, একটা ইঁদুর একটা গর্ত হতে একটা দীনার বের করে আনলো। এরপর সে একটার পর একটা দীনার বের করে আনতে লাগলো, এমনকি সে সতেরটি দীনার বের করে আনে। অবশেষে সে (ইঁদুরটি) একটা লালবর্ণের থলি বের করে আনে, তাতেও একটি দীনার ছিল। সব মিলিয়ে দীনারের সংখ্যা হয় আঠারটি। তখন তিনি তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হন এবং তাঁকে বিষয়টি অবহিত করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলেনঃ আপনি এর যাকাত গ্রহণ করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করেনঃ তুমি নিজে কি এ সব গর্ত থেকে বের করেছ? তিনি বলেনঃ না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেনঃ আল্লাহ্ এতে তোমাকে বরকত দিন।