Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৭৬

প্রায় ১ মিনিট · ১১১ শব্দ

তিনি বলেনঃ যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে তায়েফ গমনকালে একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ কবরটি ’আবূ রিগাল’ নামক জনৈক ব্যক্তির। যে আযাব থেকে নাজাতের আশায় এ হেরেমে বসবাস করত। এরপর সে যখন হেরেম থেকে বের হয়, তখন তাকে আযাবে গ্রেফতার করে, যা তার কওমের উপর এ স্থানে আপতিত হয়েছিল। তাকে এ স্থানে দাফন করা হয়েছে। আর এর নিদর্শন হলোঃ তার সাথে সোনার পাতও এখানে দাফন করা আছে। যদি তোমরা তার কবর খুঁড়ে ফেল, তবে তোমরা তা পেয়ে যাবে। এ খবর শুনে লোকেরা কবরের কাছে গেল এবং সোনার পাত বের করে নিল।

ছবি বানান