Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৮০

প্রায় ১ মিনিট · ১৪৭ শব্দ

তিনি বলেনঃ একদা আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলাল্লাহ! আমি কুরআনের সব চাইতে কঠিন আয়াত সম্পর্কে অবহিত আছি। তখন তিনি জিজ্ঞাসা করেনঃ হে আইশা! তা কোন আয়াত? তিনি বলেনঃ তা আল্লাহ্‌র এ বাণীঃ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ অর্থাৎ যে ব্যক্তি কোন খারাপ কাজ করবে, তাকে এর বিনিময় দেওয়া হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আইশা! তুমি কি এ অবগত নও যে, যখন কোন মুসলিমের উপর কোন বিপদ আসে, বা সে কাঁটাবিদ্ধ হয়, তখন তা তার বদ-আমলের জন্য কাফফারা স্বরূপ হয়ে যায়? অবশ্য যার হিসাব নেওয়া হবে, তাকে আযাব দেওয়া হবে। তখন আমি জিজ্ঞাসা করিঃ আল্লাহ্‌ কি এরূপ বলেন নিঃ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا অচিরেই সহজভাবে হিসাব নেওয়া হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আইাশা! এর অর্থ হলোঃ আমল পেশ করে দেওয়া। অবশ্য যার হিসাব গ্রহণের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা হবে, তাকে অবশ্যই আযাব দেওয়া হবে।

ছবি বানান