দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৮১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ্ ইবন উবাই (মুনাফিক) কে মৃত্যু শয্যায় তাকে দেখার জন্য গমন করেন। তিনি যখন তার নিকট প্রবেশ করেন, তখন তিনি তার মাঝে মুত্যুর আলামত দেখে বলেনঃ আমি তোমাকে ইয়াহূদীদের সাথে মহব্বত রাখতে নিষেধ করতাম! তখন সে বলেঃ আস’আদ ইবন যুরারা তাদের সাথে শত্রুতা পোষণ করে কি পেয়েছে? সেও তো মারা গেছে। আর সে মারা গেলে, তার ছেলে তাঁর নিকট এসে বলেঃ হে আল্লাহ্র নবী! আবদুল্লাহ ইবন উবাই মারা গেছে। সুতরাং আপনি আপনার জামাটা আমাকে দিন, যা দিয়ে আমি তার কাফন দিতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জামা খুলে তাঁকে প্রদান করেন।