দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,০৮২
একবার এক ইয়াহূদীর ছেলে রোগাক্রান্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। তিনি তার শিয়রে বসে বলেনঃ তুমি ইসলাম কবূল কর। তখন ছেলেটি তার পিতার দিকে তাকায়, যে তার শিয়রে বসা ছিল। তখন তার পিতা তাকে বলেঃ তুমি আবুল কাসিমের আনুগত্য স্বীকার করে নাও। তখন ছেলেটি ইসলাম কবূল করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলতে বলতে দাঁড়ানঃ সব প্রশংসা আল্লাহ্রই, যিনি আমার কারণে তাকে দোযখের আগুন হতে মুক্তি দিয়েছেন।