Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১০৯

প্রায় ২ মিনিট · ১৮০ শব্দ

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে থেকে জনৈক মৃত ব্যক্তিকে দাফন করি। আমরা দাফনের কাজ সম্পন্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন এবং আমরও তাঁর সংগে ফিরে আসি। এরপর তিনি মৃত ব্যক্তির বাড়ীর দরওয়াযার নিকট পৌছে দাঁড়িয়ে যান। হঠাৎ আমরা সামনের দিক থেকে জনৈক মহিলাকে আসতে দেখি। রাবী বলেনঃ আমার ধারণা, তিনি তাকে চিনতে পারলেন। সে মহিলা চলে যাওয়ার পর জানা গেল যে, তিনি ছিলেন ফাতিমা (রাঃ)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করেনঃ কিসে তোমাকে তোমার ঘর থেকে বের করে এনেছে? তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এ মৃত ব্যক্তির পরিবারদের কাছে এ জন্য গিয়েছিলাম যে, আমি তাদের সান্ত্বনা দেব এবং তাদের সাথে শোকে অংশ গ্রহণ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে জিজ্ঞাসা কর, সম্ভবত তুমি তাদের সঙ্গে কবরস্থানেও গিয়েছিলে? এর জওয়াবে ফাতিমা (রাঃ) বলেনঃ আল্লাহ পানাহ! আমি তো আপনার কাছ থেকে মহিলাদের কবরস্থানে যাওয়ার নিষেধাজ্ঞা শ্রবণ করেছি। তখন তিনি বলেনঃ যদি তুমি তাদের সংগে যেতে, । এরপর তিনি এ সম্পর্কে আরো কঠোর বক্তব্য পেশ করেন।

ছবি বানান