Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১১০

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহিলার কাছে গেলেন, যে তার বাচ্চার শোকে ক্রন্দন করছিল। তখন তিনি তাকে বললেনঃ তুমি আল্লাহ্‌কে ভয় কর এবং সবর কর। সে মহিলা বলেঃ আপনি তো আমার মত মুসীবতে পতিত হননি। তখন তাকে বলা হলোঃ ইনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তখন সে মহিলা তাঁর নিকট উপস্থিত হলো এবং তাঁর দরওয়াযায় কোন দারোয়ান পেল না। এরপর সে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তো আপনাকে চিনতে পারিনি, । তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দুঃখ-বেদনা শুরু হলে অথবা শোকের প্রথম হতে সবর করা প্রয়োজন।

ছবি বানান