Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১১

প্রায় ১ মিনিট · ৪৬ শব্দ

আহমাদ ইবনু ইউনুস ..... মুসসাহ্ (রহঃ) উম্মে সালামা (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় নিফাসগ্রস্ত হওয়ার পর মহিলারা চল্লিশ দিন রাত অপেক্ষা করতেন। রাবী বলেন, আমরা আমাদের চেহারার কাল দাগ উঠাবার জন্য এক ধরনের ’ওয়ারস’ নামীয় সুগন্ধ ঘাস ব্যবহার করতাম।

ছবি বানান