দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১২
হাসান ইবনু ইয়াহ্ইয়া ...... কাছীর ইবনু যিয়াদ মুসসাহ্ হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদা হজ্জব্রত পালন করবার উদ্দেশ্যে রওনা হয়ে উম্মে সালামা (রাঃ) এর নিকট উপস্থিত হই এবং তাকে জিজ্ঞাসা করি, হে উম্মুল মুমেনীন! সামুরা ইবনু জুন্দুব মহিলাদেরকে হায়েযকালীন সময়ের কাযা নামায আদায়ের নির্দেশ দেন। তিনি বলেন, উক্ত নামায কাযা করার প্রয়োজন নাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবিগণের কেউ সন্তান ভুমিষ্টের পর নিফাসকালীন সময়ের চল্লিশ দিন নামায আদায় করা হতে বিরত থাকতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এ সময়ের কাযা নামায আদায় করার নির্দেশ দিতেন না।