Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১১২

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে আমার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমি আমার দাদার নামানুসারে তার নাম রেখেছি ইব্‌রাহীম। অতঃপর উক্ত হাদীছ বর্ণনা প্রসঙ্গে আনাস (রাঃ) বলেনঃ আমি দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে সে বাচ্চার জান বের হচ্ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ হতে অশ্রু নির্গত হচ্ছিল। এ সময় তিনি বলছিলেনঃ চোখ থেকে পানি বের হচ্ছে এবং অন্তর বেদনাতুর, তবু আমরা তা-ই বলব, যাতে আমাদের রব রাযী এবং খুশী থাকেন । হে ইব্‌রাহীম! আমরা সত্যিই তোমার জন্য ব্যথিত।

ছবি বানান