আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১১১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা (যয়নব) এক ব্যক্তিকে তাঁর নিকট প্রেরণ করেন। এ সময় আমি, সা’দ এবং আমার ধারণা আমার পিতাও তাঁর নিকট উপস্থিত ছিলেন। যয়নব (রাঃ) বলে পাঠান যে, আমার ছেলে বা মেয়ে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। আমরা সবাই তাঁর কাছে হাযির হই। অতঃপর তিনি তাঁকে সালাম পৌছান এবং দূতকে এরূপ বলতে বলেনঃ যা কিছু আল্লাহ্ নিয়ে নেন, তা তাঁর এবং তিনি যা কিছু প্রদান করেন তাও তাঁর। তাঁর (আল্লাহ্র) নিকট প্রত্যেক জিনিসের জন্য একটা সময়কাল নির্ধারিত আছে। অতঃপর যয়নব (রাঃ) শপথ পূর্বক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহবান করেন। তখন তিনি তার নিকট উপস্থিত হলে যয়নব (রাঃ) বাচ্চাকে তার কোলে সমর্পণ করেন। এ সময় বাচ্চার মৃত্যু-কষ্ট হাচ্ছিল, যা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ থেকে পানি বেরিয়ে আসে। তখন সা’দ জিজ্ঞাসা করেনঃ এটা কি? তিনি বললেনঃ এতো রহমত, আল্লাহ্ যার অন্তরে চেয়েছেন এ রহমত রেখে দিয়েছেন। আর আল্লাহ্ তাঁর বান্দাদের মাঝে যারা দয়ালু, তিনি তাদের প্রতি রহম করেন।