দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১১৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মৃত ব্যক্তিকে তার পরিবার-পরিজনদের ক্রন্দন হেতু আযাব দেওয়া হয়। এ সম্পর্কে আইশা (রাঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ভুলে গেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা কবরের পথ দিয়ে গমনকালে বলেনঃ এ কবরবাসীর উপর আযাব হচ্ছে এবং এর পরিজনরা এর জন্য ক্রন্দন করছে। এরপর আইশা (রাঃ) এ আয়াত তিলাওয়াত করেনঃ وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى অর্থাৎ কোন বোঝা বহনকারী, অন্য কারও বোঝা বহন করবে না। রাবী আবূ মু’আবিয়া -এর বর্ণনায় এরূপ আছে যে, ঐটি ছিল একটি ইয়াহূদীর কবর।