Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১১৬

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আবূ মূসা (রাঃ) এর কাছে গিয়েছিলাম, যিনি তখন অসুস্থ ছিলেন। এ সময় তাঁর স্ত্রী কাঁদছিল অথবা কাঁদার উপক্রম করছিল। তখন আবূ মূসা (রাঃ) তাকে বলেনঃ তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ শ্রবণ করনি? সে বলেঃ হ্যাঁ। এরপর সে চুপ হয়ে যায়। রাবী বলেনঃ আবূ মূসা যখন মারা যান, তখন আমি (ইয়াযীদ) সে মহিলার সাথে দেখা করে জিজ্ঞাসা করি যে, আবূ মূসা তোমাকে কি বলেছিল? (যখন তিনি বলেছিলেনঃ) তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ শোননি-এরপর তুমি চুপ হয়ে গিয়েছিলে? তখন সে মহিলা বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, তার মাথা মুড়ায় এবং চীৎকার দিয়ে কাঁদে, নিজের কাপড় ছিঁড়ে ফেলে এবং স্বীয় মুখের উপর আঘাত করে।

ছবি বানান