Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১২৮

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের নিকট উপস্থিত হন, যখন তাঁর কন্যা ইনতিকাল করেন। তিনি বলেনঃ তোমরা তাঁকে তিন বা পাঁচবার, আর যদি প্রয়োজন মনে কর, তবে এর থেকেও অধিক বার কুলপাতা মিশান সিদ্ধ পানি দিয়ে গোসল দেবে এবং শেষবার গোসল দেওয়ার সময় পানিতে কর্পূর মিশিয়ে নেবে অথবা কর্পূরের মত অন্য কোন সুগন্ধ বস্তু মিশিয়ে নেবে। তোমরা তাঁর গোসল দেওয়ার কাজ শেষ করে আমাকে খবর দেবে। অতঃপর তাঁর গোসল দেওয়ার কাজ শেষ করে আমরা তাঁকে এ খবর দিলে, তিনি তাঁর ব্যবহৃত তহবন্দ আমাদের দিয়ে বলেনঃ এটি তাঁর শরীরে জড়িয়ে দাও।

ছবি বানান