দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৬২
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জানাযার উদ্দেশ্যে দাঁড়াতেন, তখন তিনি ততক্ষণ বসতেন না, যতক্ষণ না সে লাশকে কবরে রাখা হতো। অতঃপর জনৈক ইয়াহূদী আলিম তাঁর নিকট দিয়ে গমনকালে বলেঃ আমরাও এরূপ করে থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন এবং বলেনঃ তোমরাও বস এবং তাদের বিপরীত কাজ কর।