Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৬৩

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির জানাযার অনুগমন করাকালে তাঁর জন্য একটা বাহন আনা হয়। তখন তিনি তার পিঠে চড়তে অস্বীকার করেন। অতঃপর তিনি যখন সেখান হতে ফিরে আসতে ইচ্ছা করেন, তখন তাঁর জন্য বাহন আনা হলে তিনি তাতে আরোহণ করেন। তখন তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ উক্ত জানাযার সংগে ফেরেশতারা পায়ে হেঁটে চলছিল, তাই আমি বাহনে সওয়ার হওয়া ভাল মনে করিনি। এখন তাঁরা চলে গেছেন, তাই আমি বাহনে আরোহণ করেছি।

ছবি বানান