দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১৭
আবদুল্লাহ্ ইবনু মুহাম্মাদ .... হিশাম ইবনু উরওয়া থেকে তাঁর পিতার সূত্রে এবং তিনি আয়িশা (রাঃ) এর সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসায়েদ ইবনু হুদায়েরের সাথে আরো কয়েকজনকে আয়িশা (রাঃ) এর হারানো হার অনুসন্ধানের জন্য পাঠান। এমন সময় নামাযের ওয়াক্ত হওয়ায় তারা বিনা উযূ (ওজু/অজু/অযু)তে নামায আদায় করেন। অতঃপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে হাযির হয়ে এ বিষয়ে তাকে অবহিত করেন। তখন তায়াম্মুমের আয়াত নাযিল হয়। এ সময় উসায়েদ (রাঃ) আয়িশা -কে লক্ষ্য করে বলেন, আপনি মনঃক্ষুন্ন হয়েছেন, তার ফলশ্রুতিতে আল্লাহ্ তা’আলা আপনার এবং গোটা মুসলিম মিল্লাতের জন্য পথ সুপ্রশস্ত করে দিয়েছেন।