Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১৬

প্রায় ১ মিনিট · ১৪৫ শব্দ

উবায়দুল্লাহ্ ইবনু মুআয ..... সাফিয়্যা বিন্তে শায়বা আয়িশা (রাঃ) এর সূত্রে বর্ণনা করেন যে, আসমা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুরূপ আর্থবোধক শব্দ দ্বারা জিজ্ঞাসা করেন। রাবী এই হাদীছের মধ্যেفِرْصَةً مُمَسَّكَةً (সুগন্ধযুক্ত নেকড়া বা রুমাল) উল্লেখ করেছেন। অতঃপর আসমা (রাঃ) জিজ্ঞাসা করেন, তা দিয়ে আমি কিরূপে পবিত্রতা অর্জন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ্! তা দিয়ে পবিত্রতা অর্জন করবে এবং এরূপ বলে তিনি লজ্জায় একটি কাপড় দ্বারা নিজেকে আড়াল করে নেন। রাবী শোবা (রহঃ) আরো উল্লেখ করেছেন যে, আসমা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অপবিত্রতার গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, তুমি পানি নিয়ে লজ্জাস্থানসহ শরীরের অনান্য অংশে ভালভাবে পরিষ্কার করে ধৌত করবে। অতঃপর মাথায় পানি ঢেলে তা এরূপভাবে ঘর্ষণ করবে যেন প্রতিটি চুলের গোড়ায় পানি পৌছে। অতঃপর সমস্ত শরীরে পানি ঢালবে। আয়িশা বলেন, আনসার মহিলারাই উত্তম। কেননা তারা শরীআতের হুকুম আহকাম বুঝতে এবং দ্বীনের কথা জিজ্ঞাসা করতে আদৌ লজ্জাবোধ করেন না।

ছবি বানান