দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩১৯
সুলায়মান ইবনু দাউদ এবং আব্দুল মালিক ইবনু ওয়াহাব থেকে ইবনু ওয়াহব এর সূত্রে পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত আছে। তিনি বলেন, একদা মুসলিমগণ তায়াম্মুমের উদ্দেশ্যে তাদের হাত মাটির উপর মারেন, তাঁরা মাটি আকড়ে ধরেন নাই। অতঃপর তিনি পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন এবং এই হাদীছে বগল পর্যন্ত হাত মাসেহ্ করা সম্পর্কে উল্লেখ নাই। ইবনুল লায়ছ বলেন, তারা দুই হাতের কনুইয়ের উপরিভাগ পর্যন্ত মাসেহ্ করেন।