Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২০

প্রায় ২ মিনিট · ২০৭ শব্দ

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনী মুস্তালিকের অভিযান হতে প্রত্যাবর্তনের সময় “উলাতে জায়েশ” (যাতে জায়েশ অথবা বায়দা) নামক স্থানে রাতের শেষ প্রহরে বিশ্রামের জন্য অবতরণ করেন এবং এই সময় আয়িশা (রাঃ) তাঁর সাথে ছিলেন। এই স্থানে তাঁর হারটি যা ইয়ামনের তৈরী ছিল- হারানো যায়। সকলে তাঁর হারের অন্বেষণে ব্যতিব্যস্ত হয়ে পড়েন- এমন কি ফজরের নামাযের সময় উপনীত হয়। তাদের সাথে তখন উযূ (ওজু/অজু/অযু) করার মত পানি ছিল না। এমতাবস্থায় আবূ বকর সিদ্দীক (রাঃ) তাঁর প্রাণপ্রিয় কন্যা আয়িশা (রাঃ) এর উপর রাগান্বিত হয়ে বলেন, তোমার কারণে সকলে এখানে অটকা পড়েছে, অথচ কারও সাথে উযূ করার মত পানিও নাই। এ সময় আল্লাহ্ রাব্বুল আলামীন তার রাসূলের উপর পবিত্রতা অর্জনের ব্যাপারে “রোখসতের” আয়াত যা ছিল উযূর পরিবর্তে বিশেষ অবস্থায় তায়াম্মুম করার নির্দেশ নাযিল করেন। এ সময় মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে পবিত্র মাটির উপর হাত মেরে তা তুলে তাদের মুখমন্ডল ও দুই হাতের বগল পর্যন্ত মাসেহ্ করেন; তবে তারা হাত দিয়ে মাটি আকড়ে ধরেননি। ইবনু শিহাবের বর্ণনামতে এই হাদীছ ফিকাহবিদ আলেমদের নিকট গ্রহণযোগ্য নয়। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু ইসহাক এই হাদীছটি সূত্র পরস্পরায় ইবনু আব্বাস হতে বর্ণনা করেন এবং উক্ত বর্ণনায় তারা দুইবার মাটির উপর হাত মারেন বলে উল্লেখ আছে।

ছবি বানান