Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৯১

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

আব্বাদ ইবন মূসা (রহঃ) .... আবূ বুরদা তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ মর্মে নির্দেশ দেন যে, আমরা যেন নাজ্জাশীর দেশে গমন করি। অতঃপর তাঁর কথা বর্ণনা করেন। নাজ্জাশী বলেনঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর রাসূল। আর তিনি সেই ব্যক্তি, যাঁর সম্পর্কে ঈসা ইবন মারয়াম সুসংবাদ দিয়েছেন। আমি যদি রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত না থাকতাম, তবে অবশ্যই তাঁর নিকট হাযির হতাম, এমনকি তাঁর জুতাজোড়া বহন করতাম।

ছবি বানান