আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,১৯২
তিনি বলেনঃ যখন উছমান ইবন মায’ঊন (রাঃ) ইনতিকাল করেন, তখন তাঁর জানাযা (লাশ) বের করা হয়, অতঃপর দাফন করা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে একখণ্ড পাথর আনার জন্য নির্দেশ দেন। কিন্তু সে তা বহন করতে অক্ষম হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিজে আনার জন্য অগ্রসর হন এবং তাঁর দু’হাতের জামার আস্তিন গুটিয়ে ফেলেন। রাবী কাছীর বলেনঃ মুত্তালিব (রহঃ) বলেছেন, যে ব্যক্তি আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ হাদীছ বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উভয় বগলের সাদা অংশ দেখতে পাই, যখন তিনি তাঁর দু’হাতের জামার আস্তিন গুটান এবং সে পাথর বয়ে নিয়ে এসে তার শিয়রে রাখেন। আর তিনি বলেনঃ এর দ্বারা আমি আমার ভাইয়ের কবর চিহ্নিত করছি। আমি এর পাশে তাদের দাফন করব, যারা আমার পরিবার থেকে মারা যাবে।