দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২০০
তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ মর্মে অবহিত করি যে, আপনার বৃদ্ধ পথভ্রষ্ট চাচা মারা গেছেন। তখন তিনি বলেনঃ যাও এবং তোমার পিতাকে মাটির মধ্যে দাফন করে এস। আমার কাছে ফিরে আসার আগে আর কিছু করবে না। এরপর আমি যাই এবং তার লাশকে দাফন করি এবং তাঁর কাছে ফিরে আসি। তখন তিনি আমাকে গোসলের নির্দেশ দেন। আমি গোসল শেষ করলে তিনি আমার জন্য দু’আ করেন।