দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২০১
উহুদের যুদ্ধ শেষে আনসার সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে বলেনঃ আমরা আহত হয়েছি এবং খুবই ক্লান্ত; এখন আপনি আমাদের কি করতে বলেন? তিনি বলেনঃ তোমরা প্রশস্ত করে কবর খোঁড় এবং প্রত্যেক কবরে দুই-দুই এবং তিন-তিন ব্যক্তিকে দাফন কর। তখন তাঁকে জিজ্ঞাসা করা হয়ঃ আগে কাকে রাখব? তিনি বলেনঃ যে ব্যক্তি কুরআন সম্পর্কে অভিজ্ঞ, তাকে আগে রাখবে। রাবী বলেনঃ আমার পিতা আমির (রাঃ)-ও সেদিন শাহাদতপ্রাপ্ত হন, যাঁকে দুই অথবা এক ব্যক্তির সঙ্গে দাফন করা হয়।