দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২০৫
তিনি বলেনঃ আমরা ফুযালার সঙ্গে রোম দেশের রাওযেস নামক স্থানে ছিলাম। সেখানে আমাদের একজন সাথী ইনতিকাল করেন। তখন ফুযালার নির্দেশে সে ব্যক্তির কবর মাটির সমান করে দেওয়া হয়। এরপর তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবর সমান করে দেওয়ার হুকুম দিতে শুনেছি। আবূ দাউদ বলেনঃ রাওযেস হলো সমুদ্রের মাঝে অবস্থিত একটি দ্বীপের নাম।