Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২০৬

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আইশা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বলি যে, হে আমার প্রিয় মাতা! আপনি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর দু’জন সঙ্গী [আবূ বকর সিদ্দীক (রাঃ) ও উমার (রাঃ)]-এর কবর উন্মোচন করুন। তখন তিনি আমার জন্য তিনটি কবরের (আবরণ) উন্মোচন করেন, যা বেশী উঁচু ছিল না এবং বেশী নীচুও ছিল না; (বরং মাটি হতে এক বিঘত উঁচু ছিল)। আর এগুলের উপর ময়দানের লাল কাঁকর ছড়ানো ছিল। রাবী আবূ আলী বলেনঃ এরূপ বলা হতো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সম্মুখ ভাগে; আবূ বকর (রাঃ) তাঁর পবিত্র মাথার নিকট এবং উমার (রাঃ) তাঁর কদম বরাবর অবস্থিত। অর্থাৎ উমার -এর মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দু’ পা বরাবর অবস্থিত।

ছবি বানান