দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২১৮
তিনি বলেনঃ আমার পিতার সঙ্গে অপর এক ব্যক্তিকে একই কবরে দাফন করা হয়। এজন্য আমার ধারণা ছিল যে, আমি তাঁর লাশ অন্যত্র সরিয়ে নেব। সে মতে ছ’মাস পর আমি তাঁর লাশ সরিয়ে নেই। এ সময় তাঁর শরীরের আকৃতিতে কোনরূপ পরিবর্তন আসেনি। অবশ্য তাঁর কয়েকটি দাঁড়ি, যা মাটির সাথে মিশে ছিল, তা পরিবর্তিত হয়ে গিয়েছিল।