দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২১৯
তিনি বলেনঃ কয়েক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একটা জানাযার (লাশের) পাশ দিয়ে গমনকালে মৃত ব্যক্তির প্রশংসা করেন। তখন তিনি বলেনঃ ওয়াজিব হয়ে গেছে (অর্থাৎ তাঁর জন্য জান্নাত ওয়াজিব)। অতঃপর তাঁরা অন্য একটি জানাযার পাশ দিয়ে গমনকালে সে ব্যক্তি সম্পর্কে খারাপ উক্তি করলে তিনি বলেনঃ ওয়াজিব হয়ে গেছে । এরপর তিনি বলেনঃ তোমরা একজন অপর জনের জন্য সাক্ষী স্বরূপ।