Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২২৪

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এমন এক ব্যক্তিকে আনা হয়, যার উট তার ঘাড় ভেঙ্গে দিয়েছিল। ফলে সে মারা যায়, আর সে ব্যক্তি ইহরাম অবস্থায় ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাঁকে দু’টি কাপড়ে কাফন দেবে এবং কুলের পাতা মিশান পানি দিয়ে তাঁর গোসল দেবে এবং তাঁর মাথা ঢাকবে না। কেননা, আল্লাহ্‌ তা’আলা তাঁকে কিয়ামতের দিন তালবিয়া (লাব্বায়েক, আল্লাহুমা লাব্বায়েক) পাঠরত অবস্থায় উঠাবেন। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আমি আহমদ ইবন হাম্বল (রহঃ)-কে এরূপ বলতে শুনেছি যে, উক্ত হাদীছে পাঁচটি সুন্নাতের কথা উল্লেখ আছে। যথাঃ (১) মৃত ব্যক্তিকে দুটি কাপড়ে কাফন দেওয়া, (২) কুলের পাতা মিশান পানি দিয়ে গোসল দেওয়া, (৩) ইহরাম অবস্থায় মৃত্যু বরনকারীর মাথা না ঢাকা, (৪) তার দেহে খোশবু না লাগান এবং (৫) সে টাকা হতে প্রথমে তার দাফন-কাফনের ব্যবস্থা করবে।

ছবি বানান