Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২২৫

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

সুলায়মান ইবন হারব ও মুহাম্মদ ইবন উবায়দ (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে এরূপ বর্ণিত আছে। তিনি বলেছেনঃ তাঁকে (ইহরাম অবস্থায় মৃত ব্যক্তি) দুটি কাপড়ে কাফন দেবে। আবূ দাঊদ (রহঃ) বলেন, সুলায়মান বলেছেন যে, আবূ আইয়ুব বর্ণনা করেছেনঃ তাঁকে (মৃত মুহরিম ব্যক্তি) দুটি কাপড়ে কাফন দিতে হবে। রাবী আমর (রহঃ) বলেছেনঃ দুটি কাপড়ে কাফন দিতে হবে। ইবন উবাইদ বলেন, রাবী আইয়ুব বলেছেনঃ দুটি কাপড়ে কাফন দিতে হবে। আমর (রাঃ) বলেছেনঃ দুটি কাপড়ে কাফন দিতে হবে। রাবী সুলায়মান একা এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তার দেহে খোশবু লাগাবে না ।

ছবি বানান