দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২৫
আলী ইবনু সাহল ..... শোবা (রহঃ) এই সনদে পূর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেছেন। তিনি (আম্মার) বলেন, অতঃপর তিনি তাতে তাঁর উভয় হাত দ্বারা মুখমন্ডল এবং দুই হাতের কনুই পর্যন্ত অথবা বাহু পর্যন্ত মাসেহ্ করেন। শোবা বলেন, সালামা বলতেন, কব্জিদ্বয়, মুখমন্ডল ও বাহুদ্বয়ে হাত ফিরান। অতএব মানসূর তাকে একদিন বলেন, তুমি কি বলছ তা বুঝেশুনে বল। কারণ তুমি ছাড়া আর কেউ বাহুদ্বয়ের কথা উল্লেখ করেননি। [উভয় হাত ও কনুই উল্লেখ বাদে]