Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২৬

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

মুসাদ্দাদ .... আব্দুর রহমান ইবনু আবযা থেকে তাঁর পিতার সূত্রে এবং তিনি আম্মার (রাঃ) এর সূত্রে এই হাদীছ বর্ণনা করেন। তিনি বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমার জন্য এটাই যথেষ্ট ছিল যে, তুমি তোমার দুই হাত মাটিতে মারতে, অতঃপর তার সাহ্যয্যে তোমার মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ্ করতে। হাদীছের অবশিষ্ট বর্ণনা পূর্ববৎ। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই হাদীছ শোবা হুসায়েনের সূত্রে বর্ণনা করেছেন। এই বর্ণনামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ফুঁ দিয়েছেন বলে উল্লেখ নাই এবং হাকামের সূত্রে যে বর্ণিত আছে তাতে উল্লেখ আছে যে, তিনি উভয় হাত মাটিতে মারার পর তাতে ফুঁ দিয়েছেন।

ছবি বানান