দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৬৩
তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। হঠাৎ তিনি জনৈক ব্যক্তিকে রোদে দাঁড়িয়ে থাকতে দেখে তার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তাঁরা বলেনঃ ইনি আবূ ইসরাঈল। যিনি এরূপ মানত করেছেন যে, দাঁড়িয়ে থাকবেন, বসবেন না, ছায়ায় আসবেন না, কথা বলবেন না এবং রোযা রাখবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাকে বল, সে যেন কথা বলে, ছায়ায় আসে, বসে এবং তার রোযা পূর্ণ করে।