Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৬৪

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন গুনাহের ব্যাপারে মানত করা উচিত নয়। (যদি কেউ এরূপ করে, তার কাফফারা হলো কসমের কাফফারার অনুরুপ)। - সহীহ। আবূ দাঊদ (রহঃ) বলেন, আহমদ ইবন শিববিয়া বলেন যে, ইবন মুবারক আবূ সালামার হাদীছে বর্ণনা করেছেন, এর থেকে জানা যায় যে, যুহরী আবূ সালামা থেকে শ্রবণ করেননি। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আহমদ ইবন হাম্বল (রহঃ) বলেছেন যে, তারা এ হাদীছ আমাদের কাছে খারাপ ভাবে বর্ণনা করেছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়ঃ এ হাদীছের খারাপ হওয়া আপনার কাছে কি সঠিক? আর ইবন উওয়ায়স ছাড়া আর কেউ কি এটা বর্ণনা করেছেন? তিনি বলেনঃ হ্যাঁ, আয়্যূব ইবন সুলায়মান ইবন বিলাল বর্ণনা করেছেন। -তাহকিক পাওয়া যায় নি।

ছবি বানান