Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৬৫

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন গুনাহের কাজের জন্য মানত করা উচিত নয়। (যদি কেউ এরূপ করে) তবে তার কাফফারা তবে কসমের কাফফারার অনুরূপ। আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) বলেনঃ আসলে হাদীছের সনদ এরূপ যে, আলী ইবন মুবারক, ইয়াহ্‌ইয়া ইবন আবী কাছীর, মুহাম্মদ ইবন যুবায়র, তাঁর পিতা ইমরান ইবন হুসায়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আহমদ মনে করেন যে, সুলায়মান ইবন আরকাম হতে এ হাদীছে সন্দেহের সৃষ্টি হয়েছে। যুহরী (রহঃ) তাঁর থেকে এ হাদীছ সংগ্রহ করে ’মুরসাল’ হিসাবে আবূ সালামা আইশা থেকে বর্ণনা করেছেন।

ছবি বানান