দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২৭
মুহাম্মাদ ইবনুল মিনহাল .... আব্দুর রহমান ইবনু আবযা থেকে তাঁর পিতার সূত্রে এবং তিনি আম্মার ইবনু ইয়াসির এর সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট তায়াম্মুমের ব্যাপারে জিজ্ঞাসা করি। তিনি আমাকে নির্দেশ দেন যে, মাটিতে একবার হাত মেরে হাত ও মুখমন্ডল মাসেহ্ করবে।