দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৭২
জনৈক ব্যক্তি মক্কা বিজয়ের বছর দাঁড়িয়ে এরূপ বলেঃ ইয়া রাসালুল্লাহ! আমি আল্লাহ্র ওয়াস্তে এরূপ মানত করি যে, যদি আল্লাহ্ আপনাকে মক্কা বিজয় করিয়ে দেন, তবে আমি বায়তুল মাকদিসে গিয়ে দু’রাকআত সালাত আদায় করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি এখানেই দু’রাকআত সালাত আদায় করে নাও। সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তুমি এখানেই সালাত আদায় কর। সে ব্যক্তি আবার জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তোমার যা ইচ্ছা, তা কর।