দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৭৩
মাখলাদ ইবন খালিদ (রহঃ) .... উমার ইবন আবদির রহমান ইবন আওফ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় সাহাবী হতে এরূপ হাদীছ বর্ণনা করেছেন। এতে এতটুকু অতিরিক্ত বর্ণনা আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে যাতের কসম! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, যদি তুমি এখানে সালাত আদায় করে নাও, তবে তা তোমার জন্য যথেষ্ট হবে, বায়তুল মাকদিসে গিয়ে সালাত আদায় করার চাইতে। আবূ দাউদ বলেনঃ আনসারী ইবন জুরায়জ থেকে এরূপ বর্ণনা করেছেন। জাফর ইবন উমার বলেন, আমর ইবন হায়্যা বলেন, আব্দুর রহমান ইবন আওফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কতিপয় সাহাবী হতে এ হাদীছ বর্ণনা করেছেন।