দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৭৫
একদা জনৈক মহিলা সমুদ্রে সফর করে এবং সে সময় সে এরূপ মানত করে যে, যদি আল্লাহ্ তা’আলা আমাকে (সফরের বিপদ হতে) নাজাত দেন, তবে আমি এক মাস রোযা রাখব। তখন আল্লাহ্ তাকে নাজাত দেন। কিন্তু সে মহিলা রোযা রাখার আগেই ইনতিকাল করে। তখন তার কন্যা অথবা বোন এ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসে। তখন তিনি তাকে তার পক্ষ হতে রোযা রাখার নির্দেশ দেন।