দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৭৬
একদা জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলে, আমি আমার মাতাকে একটি দাসী দান করেছিলাম। এখন তিনি ইনতিকাল করেছেন এবং সে দাসীটি রেখে গিয়েছেন। তিনি বলেনঃ তোমার সাওয়াব নির্ধারিত হয়ে গেছে এবং ঐ দাসী মীরাছ সূত্রে তোমার কাছে ফিরে এসেছে। তখন সে মহিলা বলেঃ আমার মাতা ইনতিকাল করেছেন, কিন্তু তার যিম্মায় এক মাসের রোযা আছে। এরপর আমর বর্ণিত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে।