দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩২৯
আব্দুল মালিক ইবনু শুআইব ..... আব্দুর রহমান ইবনু হুরমুয (রহঃ) উমায়েরকে বলতে শুনেছেন। তিনি বলেন, আমি এবং মায়মূনা (রাঃ) এর আযাদকৃত গোলাম আবদুল্লাহ্ ইবনু ইয়াসারসহ আলী ইবনুল জুহায়েম-এর বাড়িতে যাই। তখন আবূ জুহায়েম (রাঃ) বলেন, একদা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মদ্বীনা অবস্থিত জামাল নামীয় কূপের দিক হতে আগমন করেন। তখন তাঁর সাথে এক ব্যক্তির সাক্ষাত হওয়ায় সে তাকে সালাম দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব না দিয়ে একটি দেয়ালের নিকট যান এবং স্বীয় হস্তদ্বয় ও মুখমন্ডল মাসেহ্ করেন। অতঃপর তিনি ঐ ব্যক্তির সালামের জবাব দেন। ।