Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৩০

প্রায় ২ মিনিট · ১৮৩ শব্দ

তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) এর সাথে বিশেষ কোন প্রয়োজনে ইবনু আব্বাস (রাঃ) এর নিকট যাই। অতঃপর তিনি (ইবনু উমার) তার কাজ সম্পন্ন করে প্রত্যাবর্তন করেন। সেদিন ইবনু উমার (রাঃ) যা বর্ণনা করেন তা নিম্নরূপঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশ দিয়ে মদ্বীনার কোন এক রাস্তায় যাচ্ছিলেন তখন তিনি পেশাব অথবা পায়খানা সেরে বের হয়েছিলেন। ঐ ব্যক্তি তাঁকে সালাম করলে তিনি তার জবাব দেননি। অতঃপর ঐ ব্যক্তি যখন রাস্তার অন্তরালে চলে যায়, তখন তিনি তাঁর দুই হাত দেয়ালের উপর মেরে তার সাহায্যে নিজের চেহারা মাসেহ্ করেন। অতঃপর তিনি দ্বিতীয়বার দেয়ালে হাত মেরে তাঁর দুই হাত মাসেহ্ করেন। অতঃপর তিনি লোকটির সালামের জবাব দেন এবং বলেনঃ আমি অপবিত্র থাকার কারণে তোমার সালামের জবাব দেই নাই। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবনু হাম্বল (রহঃ)-কে বলতে শুনেছি, মুহাম্মাদ ইবনু ছাবেত তায়াম্মুম সম্পর্কে একটি মুনকার (অগ্রহণযোগ্য) হাদীছ বর্ণনা করেন। ইবনু দাসাহ্ বলেন, আবূ দাউদ বলেন, কেউই মুহাম্মাদ ইবনু ছাবিতের অনুসরণ করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’বার হাত মারা নকল করেনি, বরং তা ইবনু উমার এর আমল হিসেবে উল্লেখ করেছেন।

ছবি বানান