Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৯২

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তি কিছু নির্দিষ্ট না করে কিছু মানত করে, তবে এর কাফফারা হবে কসমের কাফফারার অনুরুপ। আর যদি কেউ কোনরূপ গুনাহের কাজের জন্য মানত করে, তবে এরও কাফফারা হবে কসমের কাফফারার মত। আর যদি কেউ এরূপ মানত করে, যা আদায় করা তার পক্ষে সম্ভব নয়, তবে এর কাফফারাও কসমের কাফফারার অনুরূপ হবে। আর যদি কেউ এরূপ মানত করে, যা পূরণ করা সম্ভব, তবে তার উচিত হবে সে মানত পুরা করা। আবূ দাঊদ (রহঃ) বলেনঃ ওয়াকী ও অন্যরা এ হাদীছটি আবদুল্লাহ ইবন সাঈদ হতে ইবন আব্বাস -এর উপর মাওকূফরূপে বর্ণনা করেছেন।

ছবি বানান