দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৯৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায় আমাদের (ব্যবসায়ীদের) ’সামাসিরা’ বা দালাল বলা হতো। এরপর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পাশ দিয়ে গমন করেন এবং তিনি আমাদের পূর্বের নামের চাইতে উত্তম নামে আখ্যায়িত করে বলেনঃ হে ব্যবসায়ীদের দল। বেচা-কেনার মধ্যে বেহুদা কথাবার্তা এবং কসম জড়িত হয়ে থাকে। তোমরা কিছু দান-খয়রাত করে তাকে দোষমুক্ত করে নেবে।