দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৩১
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পায়খানা হতে বের হওয়ার পর জামাল কূপের, নিকট এক ব্যক্তি সাক্ষাত হয় সে তাকে সালাম করলে তিনি সলামের জবাব দেননি। অতঃপর তিনি একটি প্রাচীরের নিকট গিয়ে তার উপর হাত রাখেন এবং স্বীয় মুখমন্ডল ও হাত মাসেহ্ করেন। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ ব্যক্তির সালামের জবাব দেন।