Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩১০

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ ব্যক্তির জানাযার নামায পড়তেন না, যার উপর কোন দেনা থাকতো। একদা একটি জানাযা তাঁর নিকট আনা হলে তিনি জিজ্ঞাসা করেনঃ তার উপর কোন দেনা আছে কি? সাহাবারা বলেনঃ হ্যাঁ, তার উপর দুই দিনার দেনা আছে। তখন তিনি বলেনঃ তোমরা তোমাদের সাথীর জানাযার নামায আদায় কর। এ সময় আবূ কাতাদা আনসারী (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! ঐ দুই দীনার আমার যিম্মায় রইলো। । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার নামায পড়ান। এরপর আল্লাহ্‌ তা’আলা তাঁর রাসূলের জন্য যখন বিজয়ের দরজা খুলে দেন, তখন তিনি বলেনঃ আমি প্রত্যেক মুসলিমের নিকট তার নিজের চাইতে অধিক প্রিয়, তাই যে ব্যক্তি কোন দেনা রেখে যাবে, তা আদায়ের দায়িত্ব আমার উপর। আর যে ব্যক্তি কোন ধন-সম্পদ রেখে যাবে, তা তার উত্তরাধিকারীদের জন্য।

ছবি বানান