দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩১১
উছমান ইবন আবী শায়বা (রহঃ) .... ইবন আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীছ বর্ণনা করে বলেছেন যে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির নিকট হতে কিছু জিনিস খরিদ করেন, কিন্তু এ সময় তাঁর নিকট এর মূল্য পরিশোধের মত কিছুই ছিল না। তখন তিনি উক্ত জিনিস কিছু লাভের বিনিময়ে বিক্রি করে দেন এবং প্রাপ্ত লভ্যাংশ বনূ আবদিল মুত্তালিবের অভাবগ্রস্ত ব্যক্তিদের জন্য খরচ করেন। এরপর তিনি বলেনঃ এখন থেকে আমি আর এমন কিছুই খরিদ করব না, যার মূল্য পরিশোধের অর্থ আমার নিকট থাকবে না।