দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩১৭
আবূ বকর ইবন আবী শায়বা (রহঃ) ..... উবাদা ইবন সামিত পূর্বোক্ত হাদীছটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু কম-বেশী করে বর্ণনা করেছেন। যাতে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ যখন এ সব জিনিসের প্রকারের মধ্যে পার্থক্য হবে, তখন তা যেমন ইচ্ছা বিক্রি করতে পারবে। তবে শর্ত হলো, লেন-দেন হাতে হাতে সম্পন্ন হতে হবে।