Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩১৮

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেনঃ খায়বর বিজয়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি হার পেশ করা হয়, যাতে সোনা এবং নামাঙ্কিত মোহরও ছিল। আবূ বকর এবং ইবন মানী বলেনঃ তাতে নাম-অঙ্কিত মোহর ছিল, যার উপর সোনাও বিজড়িত ছিল। উক্ত হারটি জনৈক ব্যক্তি সাত বা নয় দীনারে খরিদ করতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যতক্ষণ না সোনা এবং মোহরের মধ্যে পার্থক্য করা হবে, ততক্ষণ তা বিক্রি করা যাবে না। তখন সে ব্যক্তি বলেঃ আমি তো কেবল মোহর খরিদ করতে চাই। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যতক্ষণ না সোনা এবং মোহরের মধ্যে পার্থক্য করা হবে, ততক্ষণ তা বিক্রি করা জায়িয হবে না। রাবী বলেনঃ এ কথা শুনে সে ব্যক্তি ঐ হারটি ফেরত দেয় এবং তার সোনা ও মোহর পার্থক্য করা হয়।

ছবি বানান